আজকের গল্প - যৌথ পরিবার
যৌথ পরিবার মানে বুঝতে পারলেন? বাংলায় যাকে বলে জয়েন্ট ফ্যামিলি। আপনারা অনেক সিনেমায় দেখেছেন - রাশভারী বাবা গম্ভীর গলায় কথা বলেন, মা either ভীষণ মমতাময়ী or খুব পাজি শাশুড়ি। বাকি লোকজন ভালো মন্দ মিশিয়ে, কেউ খুব উন্নতি করেছে আর আলাদা হয়ে যেতে চাইছে, কোনও বোনের বিয়ে হতে অসুবিধে হচ্ছে, প্লটটা আপনারা জানেন। শেষে কারুর শরীর খারাপ হয় আর যারা আলাদা হতে চাইছিল তারা সেই প্ল্যান বাতিল করে। তারপরে সবাই একসঙ্গে থেকে যায় happily ever after। আশাপূর্ণা দেবী অনেক realistic কথা লিখে গেছেন। সত্যবতী কলকাতায় আলাদা বাসা ভাড়া করে চলে এসেছিল এলোকেশীর কবল মুক্ত হয়ে, সুবর্ণও শেষকালে পেয়েছিল নিজের ইচ্ছে মত দক্ষিণের বারান্দা। “নিজের বাড়ি”তে নিজের মত থাকব, শাক ভাত খেলে কেউ হেয় করবে না, ঘি খেলে কেউ নজর দেবে না একথাও ওঁর লেখায় পাওয়া যায়। এটা বুঝতে পারা যায় যে উনি মনে করেন একটা মানুষের growth এর জন্যে তার নিজের একটা জায়গা দরকার। আমি সেটা মানি। এটাও বুঝি যে সারাক্ষণ micromanage করলে আর অপমান করলে, যেটা শাশুড়িরা বৌমাদের করেই থাকেন, almost as a hobby, সেটার পরে কোনো মানুষের সবার সঙ্গে থাকার ইচ্ছে হয় না। আমার হতো না।...