Posts

Showing posts from July, 2022

আজকের গল্প - “কাশি-ধাম”

Image
  আমাদের কলকাতার বাড়িতে সব সময়ে ডজন খানেক লোক থাকত, আর তাদের যে নানা সময়ে নানা রোগ হত সেটা বলাই বাহুল্য। একবার আমাদের সবার লাইন দিয়ে ম্যালেরিয়া হয়েছিল। তার কিছুদিন পরে কর্পোরেশন থেকে মশা মারার তেল দিতে দুজন আসেন। তাঁরা আমাদের চৌবাচ্চা দেখে চোখ কপালে তুলে আমার দাদু (দাদুন) কে বলেন - “এ কি করে রেখেছেন মশাই! এতো মশার আড্ডা! বাড়িতে সবার ম্যালেরিয়া হবে!” তার উত্তরে দাদুন সগর্বে বলেন, “বাড়িতে সবার ম্যালেরিয়া হয়ে গেছে!” সেই সময়ে আমরা সবাই ম্যালেরিয়া expert হয়ে গিয়েছিলাম, লোকের blood report পড়ে আমরাই বলে দিতে পারছিলাম কার সাধারণ ম্যালেরিয়া আর কার malignant ম্যালেরিয়া। এমনকী কত dose এ কোন ওষুধ খাওয়া ভালো সবই আমরা জানতাম। আর একবার আমাদের কাশি হয়েছিল বোধহয় সবার একসঙ্গে। সারাদিন আমাদের chorus এ কাশি শোনা যাচ্ছিল। প্রত্যেকের নিজস্ব কাশির আওয়াজ, তার সঙ্গে বসে যাওয়া গলা, কারুর সর্দি বসা স্বর, কারুর ভাঙা গলা - সে সব মিলিয়ে অপূর্ব ধ্বনি। আবার সর্দির প্রভাবে কারুর কান বন্ধ। সে অন্যের বসা গলা শুনতে পাচ্ছে না, অন্যজন রেগে যাচ্ছে কিন্তু চেঁচাতে চেষ্টা করেও পারছে না! সেই কাশি অনেকদিন ধরে শুনে আমার ছোট ক...