Posts

Showing posts from October, 2021

আজকের গল্প - “সত্য পথ যাত্রী”

Image
  আজকে অক্টোবর ৩, ২০২১। আমার ছোট মেয়ে কিটির দু’মাস বয়স হলো। আজ বিকেলে ও কোলে বসে খেতে খেতে ঘুমিয়ে পড়লে পরে সব নতুন বাচ্চার মায়েদের মতোই আমি বেশ কিছুক্ষণ বসে বসে ওর মুখটা দেখছিলাম। বেশ গম্বুজের মতো মাথা, গোল গোল গোলাপি গাল, ছোট্ট গোলাপি জিভ বের করা, দেখতে দেখতে আবার একবার মনে হলো যে IVF না হলে আমার জীবনে হয়তো এই অভিজ্ঞতা হতো না। তখনই সঙ্গে সঙ্গে মনে পড়লো, ভারতের প্রথম IVF baby দুর্গার আজ ৪৩ বছর বয়স হলো। একজন IVF mom হিসেবে আমার তাতে খুশি হওয়া উচিত তো? কিন্তু আমার ভীষণ রাগ হলো। কলকাতার লোকে এখন ভুলতে বসেছে যে ভারতের প্রথম আর বিশ্বে দ্বিতীয় IVF baby হয়েছিল কলকাতায় ১৯৭৮ সালে। ডঃ সুভাষ মুখোপাধ্যায়ের হাতে এক অসামান্য আবিষ্কার। যদিও বিশ্বে দ্বিতীয়, কিন্তু মনে রাখতে হবে এটা যাকে বলে parallel work কারণ ইংল্যান্ডের Louise Brown -এর জন্ম হয়েছিল জুলাই ২৫ এ, আর দুর্গার তার তিন মাসের মধ্যেই। তাছাড়াও ডঃ মুখোপাধ্যায়ের process টা ছিল আলাদা এবং এখন আমরা জানি, অনেক বেশি উন্নত। আজকাল যে IVF প্রসেস চলে সেটা ডঃ মুখোপাধ্যায়ের আবিষ্কৃত। পরে খুব সম্ভবতঃ অস্ট্রেলিয়ার ডাক্তাররাও সেটা আবিষ্কার করেন, এবং তাঁদে...