Posts

Showing posts from September, 2021

আজকের গল্প - সাদা ধুতি

Image
  ব্যাপারটা আমি লক্ষ্য করেছি অনেক বছর হলো, তবে খুব একটা ভাবিনি এটা নিয়ে আগে। গত সপ্তাহে অনীক দত্তর ‘বরুণবাবুর বন্ধু’ সিনেমাটা দেখে আবার মনে পড়ে গেল, তাই লিখছি। সিনেমাটায় বরুণবাবু (সৌমিত্র চট্টোপাধ্যায়) ওঁর ছোটবেলার বন্ধু সুকুমার (পরাণ বন্দোপাধ্যায়)-এর সাজ দেখে “clownish” বলছেন। কারণ সুকুমারের পরনে মেরুন ধুতি। বরুণবাবু বলছেন বেশ বিরক্ত হয়েই - “ধুতি should be white”। আমার মনে হলো উনি আমার মন থেকে কথাটা তুলে নিয়ে বললেন। বাঙালিদের অধঃপাতে যাওয়ার রাস্তায় যা যা আছে তার মধ্যে এই রঙিন ধুতি অবশ্যই একটা। মনে আছে আমার গরমকালের বিয়েবাড়ি বা সকালবেলার কোনও অনুষ্ঠান হলে বাবা-কাকাদের (দাদুদেরও মনে পড়ে) দেখেছি সাদা ধুতি পরতে আর শীতকালের সন্ধ্যের বিয়েবাড়িতে কোৱা ধুতি। বাঙালি ভদ্রলোকের আর কোনও চেহারা মনে পড়ে না। গিলে করা পাঞ্জাবির হাতা মনে পড়ছে, সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাওয়ার আগে ধুতি চুনট করা হচ্ছে সেটাও মনে আছে। ওতেই তো ওদের দিব্যি ভালো দেখাত। এমনকি আমার খুব ছোটবেলার কিছু স্মৃতির মধ্যে আছে যে আমরা দল বেঁধে আমার ছোটকাকিমার (মাম) এক বোন এর বিয়েতে যাচ্ছি, আর রাস্তায় আমাদের বুড়ো Austin 40 র ব্রেকডাউন হয়েছ...